বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ভারতের সঙ্গে সংঘাত: চীনকে যে আহ্বান জানালো মালদ্বীপ  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মালদ্বীপের মন্ত্রী মরিয়াম শিউনা এবং অন্যান্য নেতাদের আপত্তিজনক মন্তব্যকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা ও সংঘাতের পারদ ঊর্ধ্বমুখী।

ভারতজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে 'বয়কটমালদ্বীপ' ট্রেন্ড করছে। এমন পরিস্থিতিতে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু আজ মঙ্গলবার চীনের কাছে নতুন আহ্বান করেছেন। তিনি দেশটিকে মালদ্বীপে আরও পর্যটক পাঠানোর প্রচেষ্টাকে তীব্র করার জন্য আবেদন জানিয়েছেন।  

বর্তমানে পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন মুইজ্জু। চীনপন্থী এ নেতা চীনকে তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করেছেন। মুইজ্জু বলেছেন, আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং উন্নয়ন সহযোগীদের মধ্যে চীন একটি। 

ভাষণে তিনি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) প্রশংসা করেছেন। মুইজ্জু বলেন, তারা মালদ্বীপের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পগুলো প্রদান করেছে৷

গত বছর ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি মুহম্মদ মুইজ্জু ভারতীয় সেনাকে দেশ ছেড়ে চলে যেতে বলার বিষয়টিকে ঘিরে তরজা অব্যাহত ছিল। মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের সম্পর্কের ক্রমাগত অবনতি হয়েছে। তারপর মালদ্বীপ সরকারের মন্ত্রী মরিয়ম শিউনাসহ আরও দু’জনের মন্তব্য দুই দেশের সম্পর্কের প্রেক্ষিতে একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ