বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

এবার আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করল পাকিস্তান 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সাম্প্রতিককালে নিরাপত্তাজনিত ঘটনাসমূহের কারণে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে পাকিস্তান নৌ বাহিনী। গতকাল রোববার দেশটির নৌ বাহিনীর একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের। 

ওই মুখপাত্র বলেছেন, পাকিস্তানের বাণিজ্যিক রুটের নিরাপত্তা নিশ্চিত রাখতে পাকিস্তান নৌ বাহিনী আরব সাগরে তাদের মহড়া অব্যাহত রাখবে।

আরব সাগরে ভারতীয় ক্রুসহ জাহাজ ছিনতাইয়ের ঘটনার পরেই পাকিস্তান এ পদক্ষেপ নিলো। 

গত মাসে ভারতীয় নৌ বাহিনী বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ মোতায়েন করে। শেষমেশ পাকিস্তানও একই পথে হাঁটল। লোহিত সাগরে সম্প্রতি বিভিন্ন জাহাজের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। এ ছাড়া পাকিস্তানগামী এক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় দায় স্বীকার করেছে ইরান সমর্থিত হুথি।

এ নিয়ে এক বিবৃতিতে গতকাল পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, নৌ বাহিনী পাকিস্তান ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে বাণিজ্যিক রুটগুলোর ক্রমাগত আকাশ নজরদারিও করা হচ্ছে । 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ