বাগ-বিতণ্ডায় পণ্ড হয়েছে ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠক। যুদ্ধের পর গাজার প্রশাসন কাদের হাতে থাকবে তার পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য এই বৈঠকের আয়োজন করা হয়। তবে কোনও সিদ্ধান্ত পৌঁছতে পারেনি ইসরায়েলি মন্ত্রীরা। বরং প্রচণ্ড দ্বন্দ্বের মধ্য দিয়ে শেষ হয়েছে বৈঠক। এই দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কয়েকজন মন্ত্রী এবং সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
বৈঠকে উগ্র ডানপন্থী আইনপ্রণেতারা সেনাবাহিনীর নিজস্ব ভুলগুলো তদন্ত করার পরিকল্পনা নিয়ে কটূক্তি করেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি কয়েকজন রাজনীতিবিদসহ উগ্র ডানপন্থী রাজনীতিবিদরা এই তর্ক-বিতর্ক ও বাগ-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
সেনাপ্রধান জেনারেল হারজি হালেভি ৭ অক্টোবর হামাসের অভিযান ঠেকাতে ব্যর্থতার বিষয়ে তদন্ত করার কথা বললে এই বিতণ্ডা শুরু হয়। উগ্র ডানপন্থীরা বলেন, যুদ্ধ চলার মধ্যে তদন্তের এই প্রস্তাব যুক্তিসঙ্গত নয়।
মন্ত্রিসভার এই বৈঠকের বাগ-বিতণ্ডা ও ঝগড়ার মধ্য দিয়ে ইসরায়েলের ভেতর à