রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

খাইবার পাখতুনখোয়ায় মাওলানা ফজলুর রহমানের গাড়িবহরে হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানে রাজনৈতিক সংগঠন জমিয়তে উলামায়ে-ইসলাম-ফজল (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে।
দলের মুখপাত্র মুফতি আবরার রোববার জিও নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

ইয়ারিক ইন্টারচেঞ্জ এলাকায় মাওলানা ফজলুর রহমানের গাড়িবহরে বিভিন্ন দিক থেকে গুলি চালানো হয়। জেইউআই-এফ প্রধান যখন ডেরা ইসমাইল খানের মধ্য দিয়ে যাচ্ছিলেন তখন টোল প্লাজার কাছে তাঁর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

ফজলের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেন যে, মাওলানা ফজলুর রহমান নিরাপদে আছেন।

জিও নিউজের সঙ্গে কথা বলতে গিয়ে ফজলের ভাই হামলার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘটনার সময় জেইউআই-এফ প্রধান বাড়িতে ছিলেন। তিনি যোগ করে বলেন, মাওলানার গাড়ি ইয়ারিক ইন্টারচেঞ্জের কাছে জ্বালানি ভরার জন্য যখন থেমেছিলো তখন ঘটনাটি ঘটেছিল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশে ‘অস্থিতিশীল’ নিরাপত্তা পরিস্থিতির কারণে একাধিকবার নির্বাচন আয়োজন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মওলানা ফজলুর রহমান। জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

গত ৫ ডিসেম্বর ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে মাওলানা ফজলুর রহমান বলেন, ডেরা ইসমাইল খান, ট্যাঙ্ক এবং লাক্কি মারওয়াতে অস্থিরতা চলছে এবং সেখানে কোনও পুলিশ নেই। এই অস্থির পরিস্থিতিতে কি নির্বাচন আয়োজন করা যাবে?

চলতি সপ্তাহের শুরুতে ফজল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, নির্বাচনী প্রচারের সময় দলের কর্মীদের ওপর হামলা হলে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে দায়ী করা হবে। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে সময়মতো নির্বাচন নিশ্চিত করার নির্দেশ দেওয়ার পর ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন বিলম্বিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে।

জেইউআই-এফ প্রধানের উপর হামলার নিন্দা জানিয়ে দলটির নেতা হাফিজ হামদুল্লাহ এই ঘটনাকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে বাধা দেওয়ার জন্য একটি ঘৃণ্য পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

মাওলানা আবদুল গফুর হায়দারী বলেন, আমরা বলে আসছি, এ ধরনের (আইন-শৃঙ্খলা) পরিস্থিতিতে কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে?

পাকিস্তান মুসলিম লীগ-নেওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফও গাড়িবহরে হামলার নিন্দা জানিয়েছেন।

এদিকে, স্বরাষ্ট্র সচিব ঘটনার বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রতিবেদন চেয়েছেন। গত সেপ্টেম্বরে বেলুচিস্তানের মাসতুং এলাকায় এক বিস্ফোরণে জেইউআই-এফের জ্যেষ্ঠ নেতা হাফিজ হামদুল্লাহ আহত হন।

এদিকে, জুলাই মাসে বাজাউরের খারে দলের কর্মী সম্মেলনকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৪০ জন জেইউআই-এফ কর্মী নিহত হন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ