বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

যুক্তরাষ্ট্রে মসজিদের ইমামকে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির নিউজার্সি অঙ্গরাজ্যের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে ইমাম হাসান শরিফকে হত্যা করা হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে সাউথ অরেঞ্জ অ্যাভিনিউ এবং ক্যামডেন স্ট্রিটের মসজিদে এ ঘটনা ঘটে।

নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে বলেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতােলে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। পরে তিনি সেখানেই মারা যান।

 
তবে এ ঘটনার কয়েক ঘণ্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেফতার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তা জানা যায়নি।
 
ফ্রিটজ ফ্রেগ জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পৌঁছালে তারা মসজিদের প্রবেশদ্বার থেকে ১০ ফুট দূরে পার্কিং লটে শরীফকে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে গুরুতর অবস্থায় নি