শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান সাতক্ষীরায় বজ্রপাতে জেলের মৃত্যু দুই সপ্তাহে নিহত ২৪, কেন বিক্ষোভে উত্তাল পাকিস্তানশাসিত কাশ্মীর

ফিলিস্তিনিদের টিউশন ফি মওকুফ করল মালয়েশিয়া-তুরস্ক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

মালয়েশিয়া ও তুরস্কে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশ দুটির সরকার।

মালয়েশিয়ার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছয় শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীর টিউশন ফি এক বছরের জন্য মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশটি।

একইসাথে দেশটির বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই শতাধিক ফিলিস্তিনি শিক্ষার্থীকে এই সুবিধা দিতে আলোচনা চলছে। এছাড়াও তাদের আগামী বছরের জন্য মাসিক হারে ভাতা দেওয়ার কথাও ভাবছে মালয়েশিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় মালয়েশিয়া সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এদিকে তুরস্কে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় তুরস্ক সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে এরইমধ্যে একটি আদেশ জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আদেশে বলা হয়, তুরস্কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজ্জার শিক্ষার্থীদের এ বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ