শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

যুদ্ধবিরতি চুক্তি আজ ঘোষণা করা হতে পারে: আলজাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

আজই যেকোনো সময় আসতে পারে গাজায় যুদ্ধবিরতির ঘোষণা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির চুক্তির ঘোষণা আজ মঙ্গলবার বিকেলে আসতে পারে বলে জানিয়েছে আলজাজিরা। গাজাভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াহ জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তির সন্নিকটে পৌঁছেছে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, হামাস নেতারা কাতারের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি পর্যায়ে রয়েছে। হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম বলছে, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে হামাসের একটি চুক্তি আসন্ন। তবে ইসরায়েলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বিবাদের বিষয় হলো-হামাসের একজন নেতা ইঙ্গিত দিয়েছেন, তারা চান না যে যুদ্ধবিরতির সময় গাজার আকাশে কোনো ধরনের ইসরায়েলি বিমান থাকুক। শুধু বিমান হামলা বন্ধ নয়, নজরদারির ক্ষেত্রেও কোনো বিমান থাকুক চায় না হামাস।