রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

বিমান থেকে গাজায় চিকিৎসা সরঞ্জাম ফেলল জর্ডান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

 

জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ জানিয়েছেন, তাদের বিমানবাহিনীর সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে প্যারাসুটের মাধ্যমে চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিয়েছেন।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) সোমবার (৬ নভেম্বর) এক পোস্টে এ তথ্য জানিয়েছেন রাজা দ্বিতীয় আব্দুল্লাহ। তিনি বলেছেন, ‘আমাদের নির্ভীক বিমানবাহিনীর সেনারা মধ্যরাতে জরুরি চিকিৎসা সরঞ্জাম প্যারাসুটের মাধ্যমে গাজায় অবস্থিত জর্ডানের ফিল্ড হাসপাতালে পৌঁছে দিয়েছে। গাজা যুদ্ধে আহত আমাদের ভাই ও বোনদের প্রতি এটি আমাদের দায়িত্ব। আমরা সবসময় আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে থাকব।’

গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর মিসরের রাফাহ ক্রসিং দিয়ে জরুরি ত্রাণ গাজায় পাঠানো হচ্ছিল। তাও সেগুলোর ওপর কড়া নজর রাখছিল ইসরায়েল।

সোমবার মধ্যরাতে প্যারাসুটের মাধ্যমে গাজায় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়ে; ইসরায়েলের কড়াকড়িকে উপেক্ষা করেছে জর্ডান। ইসরায়েল জানিয়েছিল, তাদের অনুমতি ছাড়া গাজায় কোনো ধরনের সহায়তা ঢুকতে দেওয়া হবে না।

তবে জর্ডান কি ইসরায়েলের সঙ্গে আলোচনা করে বা জানিয়ে গাজায় এই চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছে সে বিষয়টি নিশ্চিত নয়। ইসরায়েলের ভয় গাজায় তাদের অনুমতি ছাড়া ত্রাণ সহায়তা পাঠালে; ত্রাণের আড়ালে অস্ত্র বা প্রতিরক্ষার সরঞ্জাম নিয়ে আসতে পারে হামাস।

মিসরের রাফাহ ক্রসিং দিয়ে প্রায় প্রতিদিনই ত্রাণ আসলেও, গাজার বাসিন্দারা জানিয়েছেন এসব ত্রাণ তাদের প্রয়োজনীয়তার তুলনায় খুবই অপ্রতুল।

 

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ