মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

মুসলিম বিশ্বকে শক্তি সঞ্চয়ের আহবান জমিয়তের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বিধ্বস্ত গাজার মজলুম ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদে দোয়া ও প্রতিবাদ সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে।

সভাপতির বক্তব্যে মুফতি আবদুল মুনতাকিম বলেন, গাজায় মজলুম ফিলিস্তিনীদের উপর হিংস্রতার যে তুফান বইছে, এর ভয়াবহতা তুলে ধরার জন্য শব্দ অপ্রতুল। পৃথিবীর ইতিহাসে এমন ভয়াবহ নৃশংসতার নজির খুঁজে পাওয়া কঠিন। 

তিনি বলেন, মুসলিম বিশ্বকে প্রতিরোধ ও প্রতিকারের পথ এখনই বেছে নিতে হবে। অপ্রতিরোধ্য রাজনৈতিক ও কূটনৈতিক শক্তিতে নিজেদের কে আবির্ভূত করতে হবে।

উপসি্হত ছিলেন, জামিয়া মাদানিয়া বিশ্বনাথ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, জমিয়ত ইউকের সহ সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ, হাফিজ হোসাইন আহমদ, ইউকে উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া, ট্রেজারার হাফিজ রশীদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মিজানুর রহমান, হাফিজ মিফতাহুর রহমান,প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, সদস্য সাইফুর রহমান, হাবিবুর রহমান হাবিব, জুবায়ের আহমদ,ছালেহ আহমদ,জুনায়েদ আহমদ,মাছরুর আহমদ প্রমুখ।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ