মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত: জাতিসংঘে জরুরি বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজার ভয়াবহ পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৬ অক্টোবর) এ বৈঠক বসবে বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়, গাজা-ইসরায়েল সংঘাত নিয়ে জর্ডান ও মৌরিতানিয়ার অনুরোধে কয়েকটি দেশের পক্ষ থেকে এই বৈঠক ডাকা হয়।

এ নিয়ে মঙ্গলবার (২৪ অক্টোবর) এক এক্স (টুইটার) বার্তায় জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস লেখেন, এরকম পরিস্থিতে নিরাপত্তা পরিষদ যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদকে পদক্ষেপ নিতে হবে।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে নতুন করে একটি প্রস্তাব পাসের চেষ্টা করছে। এর আগে গত সপ্তাহে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে যুদ্ধবিরতির একটি প্রস্তাব বাতিল হয়ে যায়। 

এর মধ্যে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে জরুরি বৈঠক ডাকা হয়েছে। পাঁচ বছরের মধ্যে এই প্রথম গাজা পরিস্থিতি নিয়ে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হবে জাতিসংঘে।

৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানায়, ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে ইসরায়েলের হামলায় ৪৩৬ জন নিহত হয়েছে। এর মধ্য দিয়ে গত ১৭ দিনে গাজায় নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৮৭। তাদের মধ্যে ২ হাজার ৫৫টি বা ৪০ শতাংশই শিশু। আর নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে ১ হাজার ১১৯ নারী।

সবশেষ ২৪ ঘণ্টায় গাজায় ৩২০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে গতকাল জানায় ইসরায়েল। এতে ধ্বংস হয়েছে একটি মসজিদসহ বহু স্থাপনা। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে।

সুত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ