বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

গাজায় স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীর এক সৈন্য নিহত ও আরও তিনজন আহত হয়েছেন। আইডিএফের একজন মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।

আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক ভিডিও ব্রিফিংয়ে বলেন, গাজা উপত্যকার কাছে কিববুৎজ কিসুফিম এলাকায় এই অভিযান চালানো হয়। আইডিএফের একটি ট্যাংক ও একটি ইঞ্জিনিয়ারিং গাড়ির দিকে ছোড়া একটি ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন সৈন্য নিহত, একজন মাঝারি আহত এবং দুইজন হালকা আহত হয়েছেন।

আইডিএফ বলেছে, গাজা স্থল অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী ‘হামাসের অবকাঠামো ধ্বংস, অস্ত্র ও নিখোঁজ ব্যক্তি ও মৃতদেহ খুঁজে বের করার’ চেষ্টা করছে।
নিহত ও আহত সৈন্যদের পরিবারকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

সূত্র: সিএনএন

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ