মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের এমপি বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে টানা প্রায় দুই সপ্তাহ ধরে। এই পুরোটা সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় গাজায় বেসামরিক প্রাণহানির ঘটনাও ঘটছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন ইসরায়েলের এক এমপি। আর এরই জেরে বরখাস্ত করা হয়েছে তাকে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ইসরায়েলের এক এমপিকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত ওই এমপির নাম ওফার ক্যাসিফ।


আল জাজিরা বলছে, হামাসের নজিরবিহীন ওই হামলার পর ইসরায়েল বিরোধী হিসেবে বিবেচিত বিবৃতি দেওয়ার অভিযোগে বামপন্থি সংসদ সদস্য ওফার ক্যাসিফকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি পার্লামেন্টের এথিকস প্যানেল বা নীতিশাস্ত্র প্যানেল।

মূলত ক্যাসিফ একটি সাক্ষাৎকারে গাজায় বিশেষ একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে অভিযুক্ত করেন। আর এই পরিকল্পনাকে তিনি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের ‘চূড়ান্ত নিধনযজ্ঞের’ সঙ্গে তুলনা করেন।


পৃথকভাবে হামাসের বিস্ময়কর হামলার কথা উল্লেখ করে সংসদ সদস্য ওফার ক্যাসিফ বিদেশি মিডিয়াকে বলেন, ‘ইসরায়েল নিজেই এই সহিংসতা চেয়েছিল’।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট অনুসারে, রাজনৈতিক দল হাদাশের প্রতিনিধিত্বকারী ক্যাসিফকে ৪৫ দিনের জন্য বরখাস্ত করা হয়েছে।

অবশ্য বরখাস্ত হওয়ার পরও দমে যাননি ইরায়েলের এই সংসদ সদস্য, এমনকি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের সমালোচনা করতেও পিছপা হননি। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে ক্যাসিফ নেসেটের সিদ্ধান্তকে ‘রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি পেরেক’ ঠুকে দেওয়া বলে অভিহিত করেছেন। সুত্র:  আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ