মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরাইল-হামাস যুদ্ধ: জাতিসংঘে যুক্তরাষ্ট্রকে দায়ী করল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। এ সময় তিনি চলমান এই সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা খসড়া প্রস্তাবে রাশিয়ার পক্ষ থেকে জরুরিভিত্তিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সব ধরনের সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন রুশ রাষ্ট্রদূত।

এদিকে অবরুদ্ধ গাজায় স্থল অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। ফলে উত্তর গাজা থেকে পালিয়ে যাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি। ইতোমধ্যে চার লাখ ফিলিস্তিনি গাজা সিটি ছেড়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আবার উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় যাওয়ার সময় ইসরাইলি হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছেন। 

এদিকে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক ফটো সাংবাদিক নিহত হয়েছেন। এ ছাড়া আল জাজিরা, রয়টার্স, এপিসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।

বার্তা সংস্থা রায়টার্স নিশ্চিত করেছে শুক্রবার (১৩ অক্টোবর) ওই হামলায় তাদের ফটো সাংবাদিক ইসাম আবদুল্লাহ মারা গেছেন।

এর আগে উত্তর গাজায় বসবাসকারী ১০ লাখের বেশি ফিলিস্তিনিকে সরে যাওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইসরাইল। তাদের দক্ষিণ গাজায় চলে যেতে বলা হয়। জাতিসংঘ এ ধরনের আল্টিমেটাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিনের সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। হামাসের হামলায় দেশটিতে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ