নিজস্ব প্রতিবেদক
দেশের সকল মাদরাসাকে এক সুতোয় গাঁথতে প্রাতিষ্ঠানিক ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করেছেন ‘কম্পিউটার স্কুল’-এর প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান মাসুম। ‘প্রিয় মাদরাসা’ নামের এই প্রজেক্টের মাধ্যমে দেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার পারস্পরিক সহযোগিতা, পরিচিতি ও ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মাহমুদুল হাসান মাসুম এই স্বপ্নের প্রজেক্টের ঘোষণা দেন।
তিনি জানান, প্রজেক্টটির সূচনা ঘটেছিল ২০২১ সালের এক গভীর রাতে। তখন থেকে শুরু করে এ পর্যন্ত প্রজেক্টটির পেছনে প্রায় দুই লাখ টাকা ব্যয় হলেও সময়ের অভাবে তিনি কাজটিকে সামনে এগিয়ে নিতে পà¦