সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দক্ষ ও বিশ্বস্ত কর্মী দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

প্রতিষ্ঠানের জন্য দক্ষ, কর্মঠ ও বিশ্বস্ত জনবল খুঁজছেন এমন উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বিভিন্ন কারিগরি ও পেশাদার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা মেধাবী শিক্ষার্থীদের সরাসরি নিয়োগ দেওয়ার সুযোগ রয়েছে।

শায়খ আহমাদুল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট দীর্ঘদিন ধরে তরুণদের কর্মমুখী ও আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করে আসছে। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে এবার নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত হওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান, ওয়েল্ডিং অ্যান্ড ফ্যাব্রিকেশন টেকনিশিয়ান, রেফ্রিজারেশন ও এসি সার্ভিস টেকনিশিয়ান, মোটরসাইকেল সার্ভিস টেকনিশিয়ান, কাস্টমার কেয়ার অফিসার, কম্পিউটার অপারেটর, অ্যাকাউন্ট্যান্ট, ম্যানেজার, মার্কেটার, ক্যাশিয়ার, ভিডিও এডিটর এবং গ্রাফিক ডিজাইনারসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ জনবল রয়েছে।

প্রতিষ্ঠানটির মতে, দক্ষ মানবসম্পদ একটি প্রতিষ্ঠানের সফলতার অন্যতম প্রধান ভিত্তি। তাই নিয়োগদাতারা চাইলে তাদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের বাছাই করে নিয়োগ দিতে পারবেন।

নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে পোস্টারে থাকা কিউআর কোড স্ক্যান করতে অথবা নির্ধারিত গুগল ফর্ম পূরণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের এইচআর বিভাগে। যোগাযোগ নম্বর: ০১৯৫৮-২৭৭৬০৬ এবং ই-মেইল: hr@skill.assunnahfoundation.org।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ