রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

শুরু হতে যাচ্ছে খিদমাতুল ইসলাম পরিষদের ‘দাওয়া ক্যাম্পেইন-২০২৬’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক:

তরুণ প্রজন্মের মাঝে ইসলামের সঠিক শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে নাঙ্গলকোট, কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন খিদমাতুল ইসলাম পরিষদ। সংগঠনটি আগামী ২১ জুলাই (মঙ্গলবার) থেকে শুরু করতে যাচ্ছে ‘দাওয়াহ ক্যাম্পেইন-২০২৬’।

শনিবার (১৮ জুলাই) আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি বুরহানুদ্দীন বিন সাদ।

তিনি জানান, ক্যাম্পেইনের আওতায় নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের ৩০০০ শিক্ষার্থীদের মাঝে সীরাত ও ইসলামের মৌলিক শিক্ষা বিষয়ক বই ও ম্যাগাজিন বিনামূল্যে বিতরণ করা হবে।

মুফতি বুরহানুদ্দীন বিন সাদ বলেন, ‘বাংলাদেশ ৯১% মুসলমানের দেশ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল, এখানে ইসলামি শিক্ষা আজ মূলধারার বাইরে। ফলে তরুণ প্রজন্ম আজ ধীরে ধীরে ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার আলো থেকে দূরে সরে যাচ্ছে। এ বাস্তবতা উপলব্ধি করেই খিদমাতুল ইসলাম পরিষদ এ দাওয়াহ ক্যাম্পেইন হাতে নিয়েছে।’

সাধারণ সম্পাদক আরও বলেন, ‘সংগঠনের সদস্যরাই সরাসরি বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করবেন।’একইসঙ্গে শিক্ষার্থীদের মাঝে ইসলামের মৌলিক আদর্শ ও শিক্ষা তুলে ধরাও এই ক্যাম্পেইনের অন্যতম উদ্দেশ্য বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, খিদমাতুল ইসলাম পরিষদ নামের এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষা, সেবা ও দাওয়াহ কার্যক্রমের মাধ্যমে নাঙ্গলকোটের মানুষের কল্যাণে নিঃস্বার্থ কাজ করে যাচ্ছে।

সম্প্রতি সংগঠনটির এই ব্যতিক্রমী দাওয়া কার্যক্রমে স্কুল-কলেজ ও জেলারেল শিক্ষাঙ্গনগুলোতে ইসলামের আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ