মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


আল্লামা গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের বরেণ্য বুজুর্গ, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দীন গহরপুরী রহ.-এর বাড়ির মসজিদটির পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর এলাকার মোল্লাপাড়ায় ‘আল্লামা নূরউদ্দীন রহ. মসজিদ মোল্লাপাড়া’ -এর পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় বৃহস্পতিবার বিকেলে। এ সময় স্থানীয় আলেম-উলামা, জামিয়া গহরপুরের আসাতিযা ও মোল্লাপাড়ার মুসল্লিয়ানে কেরাম উপস্থিত ছিলেন। 

আল্লামা হাফিজ নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর মাকবারার পাশে অবস্থিত মসজিদটির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন খলিফায়ে গহরপুরী হজরত মাওলানা শফিকুল হক সুরইঘাটী (হাফিজাহুল্লাহ)।