শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২০ ভাদ্র ১৪৩৩ ।। ২২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিলামে কেনা সম্পত্তিতে ভ্যাট না দেওয়ার নির্দেশ হাইকোর্টের এবার হোয়াটসঅ্যাপেই পরিশোধ করা যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব বিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩ সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় নয়: ছাত্র জমিয়ত সভাপতি নাঙ্গলকোটের ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত দলীয় প্রশাসন নয়, নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা চায় জনগণ: আমিরে মজলিস বিশ্বের ফতোয়া প্রতিষ্ঠানগুলোর সমন্বয় জোরদারে কৌশলগত উদ্যোগ, মিসরে বৈঠক সরবরাহ বন্ধ: পানির ভয়াবহ সংকটে গাজার ১০ লাখ মানুষ মানব জীবনে রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহর বাস্তবায়ন অপরিহার্য: আজিজুল হক ইসলামাবাদী মদিনার সব মসজিদে নারীদের জন্য নামাজের স্থান খোলা থাকবে

সাইট বিভ্রাটের কারণে ফেসবুক ডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা বর্তমানে ‘অ্যাকাউন্ট সাময়িকভাবে অনুপলব্ধ’ (Account Temporarily Unavailable) এমন একটি বার্তা দেখতে পাচ্ছেন। 

বার্তায় জানানো হয়েছে, সাইটের কারিগরি সমস্যার কারণে অ্যাকাউন্টটি সাময়িকভাবে দেখা যাচ্ছে না এবং শীঘ্রই এই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকের ডন ডিটেক্টর (DownDetector) ওয়েবসাইটে তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশ সময় দুপুর দুইটার কাছাকাছি সময় থেকে ‘ফেসবুক ডাউন’ লিখে সার্চ করার প্রবণতা অস্বাভাবিক হারে বেড়ে গেছে। 

মূলত কম্পিউটার থেকে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে এই সমস্যার কথা জানা গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ