শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঋণ দেওয়ার কথা বলে নিঃস্ব করছে অনলাইন প্রতারক চক্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিজিটাল যুগের সুবিধা এখন ভয়ংকর প্রতারণার অস্ত্র হয়ে উঠেছে। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারকচক্র নানা কৌশলে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। বিশেষ করে অনলাইনভিত্তিক ভুয়া ঋণদাতা প্রতিষ্ঠানের প্রতারণা এখন নতুন আতঙ্কের নাম। “সহজ শর্তে ঋণ” দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য মানুষকে ফাঁদে ফেলছে এসব প্রতিষ্ঠান। ফেসবুক বা ইউটিউবের বিজ্ঞাপন দেখে অনেকেই এসব অ্যাপ ডাউনলোড করে নিজের ব্যক্তিগত তথ্য, ছবি ও ব্যাংক অ্যাকাউন্টের অনুমতি দিয়ে দেন অজান্তেই। এরপরই শুরু হয় প্রতারণার বাস্তব খেলাযেখানে মানুষ হারাচ্ছেন টাকা, সম্মান ও নিরাপত্তা সবকিছু।

অনলাইনভিত্তিক এসব ভুয়া ঋণদাতা প্রতিষ্ঠান প্রতিদিন হাজারো মানুষকে ঠকিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। তাদের অধিকাংশেরই বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা মাইক্রোক্রেডিট অথরিটির কোনো অনুমোদন নেই। অথচ তারা এমনভাবে প্রচারণা চালায় যেন রাষ্ট্র স্বীকৃত আর্থিক প্রতিষ্ঠান। বাস্তবে এই প্রতিষ্ঠানগুলো অর্থ লেনদেনের আড়ালে ব্যক্তিগত তথ্য