নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সংগঠনটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি জাবের কাসেমী।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী ওমরা পালনের উদ্দেশে সৌদি আরবের পথে রওনা হওয়ায় তাঁর অনুপস্থিতিতে মুফতি জাবের কাসেমীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা নূর মোহাম্মদ কাসেমী ওমরা পালন শেষে দেশে ফিরে পুনরায় দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত মুফতি জাবের কাসেমী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ সময়ে তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দাপ্তরিক যোগাযোগ ও নির্ধারিত কর্মসূচি স্বাভাবিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দায়িত্ব পালন করবেন।
এমএম/