শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

জামায়াত আমিরের আপত্তি, সংসদীয় কোনো কমিটিতে ঠাঁই হলো না গাজী নজরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

নৈতিক কারণে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখার সিদ্ধান্ত হয়েছে। তার নাম ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’তে প্রস্তাব করা হলেও বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাতে তীব্র আপত্তি জানান। পরে তাকে বাদ দিয়েই কমিটি চূড়ান্ত করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে আনুষ্ঠানিকভাবে ‘সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটি’ গঠন করা হয়।

কমিটি গঠনের সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, নৈতিকতার কারণে কোনো সংসদ সদস্যকে দল থেকে বহিষ্কার করা হলে তাকে জাতীয় সংসদের কোনো কমিটিতে না রাখাই উত্তম। এতে ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত তৈরি হবে।

তিনি বলেন, সংসদীয় কমিটিতে সদস্য অন্তর্ভুক্তি, পুনর্মূল্যায়ন ও অদলবদলের সুযোগ রয়েছে। তাই নৈতিকতার দৃষ্টিকোণ থেকে বহিষ্কৃত ওই সদস্যকে কোনো কমিটিতে না রাখলে তা সংসদীয় অনুশীলনের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

জামায়াত আমির আরও বলেন, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফলে তিনি বর্তমানে দলের সদস্য নন। এ কারণে তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে ‘ফ্লোর ক্রসিং’ করেছেন—এমন অভিযোগ তোলার সুযোগ নেই।

তিনি বলেন, ‘মহান জাতীয় সংসদের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে যাকে নৈতিক কারণে বহিষ্কার করে চিঠি দেওয়া হয়েছে, তাকে কোনো কমিটিতে না রাখাই নৈতিকতার দিক থেকে উত্তম।’

এর আগে গাজী নজরুল ইসলামের নাম সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটিতে প্রস্তাব করা হলে বিরোধীদলীয় নেতা আপত্তি জানান। তার আপত্তির পর গাজী নজরুলকে বাদ দিয়ে কমিটি চূড়ান্ত করা হয়।

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য। নৈতিক স্খলনের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ