বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৫ জুন বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে জানিয়েছেন, কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই এর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিলো তা বিএনপির স্থানীয় এমপির তত্ত্ববধানে প্রত্যাহার করায় আগামীকাল ২৬ জুন, শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, গতকাল ২৪ জুন, বুধবার আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে, ২৫ জুনের মধ্যে মামলা প্রত্যাহার করা না হলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। যেহেতু মামলা প্রত্যাহার করা হয়েছে তাই কর্মসূচি পালিত হবে না। তবে রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে যুবদলের ইউনিয়ন সেক্রেটারি কর্তৃক কোপানোর প্রতিবাদে রাঙ্গামাটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপির তৃণমূলে পূর্বতনধারার হামলা-মামলা নির্ভর কলুষিত রাজনীতির চর্চা এখনো বিদ্যমান। ফলে তৃণমূলে ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এমনকি ক্ষেত্র বিশেষ বিএনপির কর্মীরাও পারস্পরিক জুলুমের শিকার হচ্ছে। বিএনপির শীর্ষ নেতৃত্বকে আহবান করবো, দেশজুড়ে সংগঠনে সংস্কার আনতে হবে। অপরাধীরা এবং পতিত ফ্যাসিস্টের দোসররা যাতে আপনাদের দলে আশ্রয় গ্রহণ করে অপরাধ করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ