শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না: জমিয়ত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেছেন, ট্রলবাজি ও অসুস্থ রাজনীতি কোনো ব্যক্তি বা জাতির জন্য কল্যাণকর হতে পারে না। রাজনীতির মাঠে দ্বিচারিতা শুভ লক্ষণ নয়। আমরা এক অপশক্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আরেক অপশক্তির দাসত্ব গ্রহণ করতে রাজি নই। পর্দাসহ ইসলামের কোনো বিধান সম্পর্কে কটাক্ষপূর্ণ বক্তব্যও আমরা সমর্থন করি না।

বৃহস্পতিবার (১৮ জুন) বাদ জোহর শরীয়তপুর জেলা জমিয়তের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা শফীউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীন এবং মাওলানা জিয়াউল হক কাসেমী।

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, সুস্থ রাজনৈতিক চর্চা ও গঠনমূলক সমালোচনাকে আমরা সম্মান করি। একই সঙ্গে অপপ্রচার ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে শালীনতা বজায় রেখে সোচ্চার হওয়া বর্তমান সময়ের অন্যতম প্রয়োজন। তিনি কাউন্সিলরদের উদ্দেশে বিভিন্ন সাংগঠনিক নির্দেশনা প্রদান করেন এবং ৫ আগস্ট ২০২৪-পরবর্তী জাতীয় ও রাজনৈতিক প্রেক্ষাপটে দলের গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের যৌক্তিকতা ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মুফতী আবু বকর সিদ্দীক, মাদারীপুর জেলা জমিয়তের সভাপতি মাওলানা রাকীব হাসান, ফরিদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন এবং ঢাকা গুলশান থানা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দীক। এ সময় গত সেশনের সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইদ্রিস কাসেমী।

কাউন্সিল অধিবেশনের শেষ পর্বে সর্বসম্মতিক্রমে শরীয়তপুর জেলা জমিয়তের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাওলানা শফীউল্লাহ খান সভাপতি, মাওলানা মুঈনুদ্দীন সিনিয়র সহ-সভাপতি, মাওলানা ইদ্রিস কাসেমী সাধারণ সম্পাদক, মাওলানা সাইফুর রহমান কাসেমী যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতী সায়েম সাংগঠনিক সম্পাদক, মাওলানা আনোয়ার হোসাইন অর্থ সম্পাদক এবং মাওলানা কামাল হোসাইন প্রচার সম্পাদক নির্বাচিত হন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ