শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশজুড়ে চাঁদাবাজি কমছে না মোটই, বরং দিন দিন বেড়েই চলেছে। কারা এই চাঁদাবাজির সাথে সম্পৃক্ত জনগণ তা ভালো করেই জানে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (১৯ জুন) বিকেলে মুন্সীগঞ্জ শহরের রয়েল পার্টি সেন্টারে জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি বা সিন্ডিকেট কোনোটিই টিকে থাকা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম ও চাঁদাবাজি থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে সেই দলের রাষ্ট্র পরিচালনার নৈতিক অধিকার থাকে না।

বাজারে পণ্যের দামের ঊর্ধ্বগতি বিষয়ে জামায়াত আমির বলেন, সরকার বিভিন্ন পণ্যের ওপর কর কমালেও সাধারণ মানুষ তার সুফল পাচ্ছে না। কারণ বাজারের নিয়ন্ত্রণ বিভিন্ন সিন্ডিকেটের হাতে। তিনি বলেন, কিছু গোষ্ঠীর কারণে সাধারণ ব্যবসায়ীরা স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারছেন না। তারা এই সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন।

রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, সাংবাদিকদের উচিত সমাজের দর্পণ হিসেবে কাজ করা। অন্যায়, দুর্নীতি ও পেশিশক্তির আধিপত্য রুখতে গণমাধ্যমের স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা অপরিহার্য। তিনি উপস্থিত সাংবাদিকদের সমাজের অসঙ্গতি ও রাজনৈতিক দলের ভুলত্রুটিগুলো সাহসের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।

সম্মেলনে ডা. শফিকুর রহমান আগামীর বাংলাদেশ সম্পর্কে তার রূপকল্প তুলে ধরে বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন। সেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সমান বিচার পাবে। রাজনৈতিক দল, গণমাধ্যম ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ