সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করুন: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

মঙ্গলবার (৫ মে) প্রদত্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ২০১৩ সালের ৫ মে শাহবাগ চত্বরে জড়ো হওয়া আল্লাহ ও নবী-রাসুল বিদ্বেষী নাস্তিক্যবাদী অপশক্তির বিরুদ্ধে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হয়। নবীপ্রেমিক তাওহীদি জনতার শান্তিপূর্ণ সমাবেশে দিনভর আওয়ামী লীগ সরকারের দলীয় ক্যাডার বাহিনী ও রাতের অন্ধকারে আইন-শৃঙখলা বাহিনী বিদ্যুৎ বন্ধ করে দিয়ে লাখ লাখ রাউন্ড গুলি ও সাউন্ড গ্রেনেড ছুড়ে যেভাবে আলেম-উলামা, মাদরাসার ছাত্রসহ নিরীহ নাগরিকদের শহীদ ও রক্তাক্ত করা হয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি।

তারা বলেন, এই হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (ICT) অধীনে চলমান রয়েছে। আমাদের দাবি, তদন্ত দ্রুত শেষ করে অপরাধীদের বিচার শুরু করতে হবে। ভবিষ্যতে যাতে এধরণের মানবতাবিরোধী জঘন্য অপরাধ করার সাহস কেউ দেখাতে না পারে সেজন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে নেতৃদ্বয় শাপলা চত্বর হত্যাকাণ্ডে শহীদদের মাগফিরাত কামনা করেন এবং আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। একই সাথে দেশে ইসলাম বিদ্বেষী নাস্তিক-মুরতাদ অপশক্তি আর যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার থাকার আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ