||মুহাম্মাদ শোয়াইব ||
পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-এর সভাপতি মেহবুবা মুফতি কাশ্মীরি হুরিয়ত নেত্রী আসিয়া আন্দ্রাবি ও তার সহযোগীদের বিরুদ্ধে দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্যমতে, শ্রীনগরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একজন মানুষকে সারাজীবন কারাগারে রাখার মতো যাবজ্জীবন কারাদণ্ডের ধারণা বাতিল করা উচিত। মানবিক দৃষ্টিকোণ থেকে, আসিয়া আন্দ্রাবি একজন বয়স্ক নারী এবং তিনি ইতোমধ্যে বহু বছর কারাগারে কাটিয়েছেন—তাই তার সাজা পুনর্বিবেচনা করা উচিত।
তিনি মানবিক কারণে আন্দ্রাবির প্যারোলে মুক্তির আহ্বান জানান। মুফতি বলেন, আমি অনুরোধ করছি, তার সাজা পুনর্বিবেচনা করা হোক। শর্তসাপেক্à