বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।
বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে প্রতিনিয়ত অতিরিক্ত চাপ, দুর্বল ব্যবস্থাপনা এবং নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এমন একটি স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ স্থানে যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা প্রমাণ করে—ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না।
মাওলানা জালালুদ্দিন আহমাদ আরও বলেন, দীর্ঘদিন ধরে এই রুটে নদীর তীব্র স্রোত, ঘাটের অবকাঠামোগত দুর্à