সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রজুর রিকশা প্রতীকের পক্ষে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকায় প্রচারণা ও উঠান বৈঠক হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার পরঘনা বাজার, ঘিলাছড়া ও মোরারবাজার এলাকায় পৃথক পৃথক উঠান বৈঠকে বক্তারা রিকশা মার্কার প্রার্থী মুসলেহ উদ্দিন রাজুর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাওলানা ইমরান হুসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুসলেহ উদ্দিন রাজু আঞ্চলিক সমস্যাগুলো তুলে ধরেন। বিশেষ করে কুশিয়ারা তীরবর্তী মানুষের দীর্ঘদিনের দুঃখ নদীভাঙন নিয়ে তিনি বলেন, 'সিলেট-৩ আসনের বড় একটি অংশের মানুষ প্রতি বছর নদীভাঙনের শিকার হয়ে নিঃস্ব হচ্ছে। বিশেষ করে ফেঞ্চুগঞ্জ ও