বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেট-৫: দেওয়াল ঘড়ির সমর্থনে সমন্বয় সভা ও মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইলিয়াস মশহুদ;

সিলেট-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী দেওয়াল ঘড়ি প্রতীকে মুফতি আবুল হাসানের বিজয় নিশ্চিত করতে কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে ১১ দলীয় জোটের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে রাজাগঞ্জ ইউনিয়নে ১১ দলীয় জোটের এই সমন্বয় সভা এবং বাদ মাগরিব এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা দেওয়াল ঘড়ি প্রতীক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ। 

তিনি বলেন, রাজাগঞ্জ ইউনিয়নের মাটি ও মানুষ সবসময় হকের পক্ষে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের দেওয়াল ঘড়ি প্রতীকের বিজয় কেউ রুখতে পারবে না।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কানাইঘাট উপজেলা ও রাজাগঞ্জ ইউনিয়ন নেতৃবৃন্দ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলসহ জোট শরিক দলগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভা শেষে বাদ মাগরিব রাজাগঞ্জ ইউনিয়নের প্রধান প্রধান সড়কে ১১ দলীয় জোটের উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল বের করা হয়। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় শত শত নেতাকর্মী ও সমর্থক দেওয়াল ঘড়ি প্রতীকের সমর্থনে নানা স্লোগান দেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ