মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

একের পর এক প্রার্থিতা বাতিলে জামায়াতের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে। এর জন্য কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটির অভিযোগ, তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে, যা ‘কোন একটি মহলের ইন্ধনে’ সংঘটিত হচ্ছে বলে প্রতীয়মান।

রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব অভিযোগ করেন।

জামায়াত সেক্রেটারি বলেন, মনোনয়নপত্র দাখিলের পর যাছাই-বাছাই প্রক্রিয়ায় বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কোথাও রিটার্নিং অফিসারের ব্যক্তিগত বিবেচনায় ছাড় দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয়—এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। প্রদত্ত কাগজপত্র ও তথ্য-প্রমাণ থাকা সত্ত্বেও এভাবে প্রার্থিতা বাতিল মোটেও সমà§