বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) ও বিএনপির প্রার্থী ববি হাজ্জাজসহ ছয়জনের সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়েছে। আর বাতিল হয়েছে পাঁচজনের মনোনয়নপত্র।
শনিবার (০৩ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রার্থীদের উপস্থিতিতে এমন সিদ্ধান্ত দেন।
ইউনুচ আলী বলেন, ঢাকা-১৩ আসনে ১১টি মনোনয়নপত্রের মধ্যে ছয়টি বৈধ, পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৈধ হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা, বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুরাদ হোসেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির মো. শাহাবুদ্দিন ও ইনসানিয়াত বিপ্লবের ফাতেমা আক্তার মà§