মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

বিএনপির ছাড় পেলেন জমিয়তের যে ৪ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অবশেষে বিএনপির সঙ্গে আসন সমঝোতা সম্পন্ন হলো জমিয়তে উলামায়ে ইসলামের। দলটিকে চারটি আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। যদিও দলটির দাবি ছিল আরও বেশি আসন। ইসলামপন্থীদের মধ্যে একমাত্র জমিয়তে উলামায়ে ইসলামই এবার বিএনপির সঙ্গে রয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির সঙ্গে জমিয়ত নেতাদের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত বৈঠক হয়। সেখানে দেশের চারটি আসনে জমিয়তকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

জমিয়ত নেতাদের মধ্যে দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপà