খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেছেন, প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাভাজন সৎ,আদর্শবান নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠিত সংগঠনের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ও মাওলানা আখতার হুসাইন আতিক - এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সা