মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

জামায়াত ঠাঁই না দিলে আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো: মেজর আখতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি থেকে পাঁচবার বহিষ্কার হওয়া সত্ত্বেও জামায়াতে ইসলামী আশ্রয় দেওয়ায় দলটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান। আলোচিত এই নেতা বলেছেন, তিনি জামায়াতের বিরুদ্ধে কিছু বলবেন না। কেননা জামায়াত আশ্রয় না দিলে তাকে রাস্তায় পড়ে থাকতে হতো। 

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা কলেজ মাঠে আয়োজিত এক কৈফিয়ত সভায় তিনি এসব কথা বলেন।

জামায়াতে যোগ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। যদি তারা আমাকে আশ্রয় না দিত, তাহলে হয়তো আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। এই বয়সে নতুন করে ঘর বা দল গড়ার সামর্থ্য আমার নেই। আমার ঘরে চাল নেই, চুলা নেই, আমি কীভাবে নতুন ঘর বানাব। এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না। কিন্তু জামায়াতে ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আজীবন থাকবে।’