বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকায় ফিরেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে যান তিনি।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন, সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতারা।
জামায়াত আমির শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদেরকে সান্ত্বনা দেন। পরে সকলকে নিয়ে জামায়াত আমির মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত à