বাংলাদেশের স্বাধীনতা কোনো একক দলের কৃতিত্ব নয় বরং এ অর্জন গোটা জাতির ত্যাগ, সংগ্রাম ও রক্তের ফসল। ১৯৭১ সালে এ দেশের সাধারণ মানুষ, আলেম-ওলামা, ছাত্র-জনতা, শ্রমিক-কৃষক সকলেই বুকের তাজা রক্ত ঢেলে এই স্বাধীনতা অর্জন করেন।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে জমিয়ত কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এসব কথা বলেন।
আরো বক্তব্য রাখেন, দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী,মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সহকারী মহাসচিব মুফতি মকবুল হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,সহ-প্রচার সম্পাদক মাওলানা নুর মুহাম্মদ কাসেমী, মাওলানা আবুল বাশার, মুফতি মাহবুবুল আলম কাসেমী, মাওলানা শিব্বির আহমদ, মুফতি হাসান আহমদ, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আতাউর