জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ জনসংযোগ চালানোর সময় দুর্ঘটনায় আহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। জনসংযোগ চলাকালীন পেছন দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় তিনি বাঁ পায়ে আঘাত পান।
ঘটনার প্রত্যক্ষদর্শী হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা জানান, অটোরিকশাটি হান্নান মাসউদের বাঁ পায়ের ওপর দিয়ে চলে যায়। আঘাত পাওয়ার পরও তিনি প্রাথমিক অসুস্থতা অগ্রাহ্য করে প্রচারণা চালিয়ে যান। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন।
অপর প্রত্যক্ষদর্শী মো. হাফিজুর রহমান জানান, দ্রুত গতিতে চালানো অটোরিকশাটির চালক ছিল অল্প বয়সী। সাধারণ মানুষের সাথে করমর্দনের সময় পেছন থেকে এসে অটোরিকশাটি মাসউদের শরীরে à