নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পাঁচবার বহিষ্কৃত বিএনপি নেতা এবং সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষ