বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির, ফরিদপুরের বর্ষীয়ান আলেমে-দ্বীন, শাইখুল হাদিস মাওলানা হেলাল উদ্দীন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১২ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানান অসুস্থতায় ভুগছিলেন। ইন্তেকালের সময় তারঁ বয়স ছিল আনুমানিক ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
আজ রাতে ইশার নামাজের পর ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠে তারঁ নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালের সংবাদে বাংলাদেশ খেলাফত মজলিসসহ দেশের আলেম সমাজ গভীর শোকাহত।