রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
একাধিক এলএনজি-এলপিজি জাহাজ আসছে চট্টগ্রাম বন্দরে বাংলাদেশে বিভিন্ন গন্তব্য থেকে ফ্লাইট পরিচালনা করতে চায় রিয়াদ এয়ার কুরআনের ওপর পা রেখে অবমাননা, দুই নারী গ্রেফতার জনপ্রিয় ছড়াকার মানসুর মুজাম্মিল আর নেই ‘জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর’ সপ্রাণ ভাষা আরবি: শেখার কিছু জীবন্ত কৌশল এমন সশস্ত্র বাহিনী চাই, বহিঃশক্তি যাদের সমীহ করবে: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা ‍দিলো ইরান রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু

জামায়াতে যোগদানের কারণে ভারত থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন কৃষ্ণ নন্দী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুলনায় একটি সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী ও দলের হিন্দু শাখার নেতা কৃষ্ণ নন্দী সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তিনি অভিযোগ করে বলেন, হিন্দু হয়ে জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার কারণে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে কৃষ্ণ নন্দী উল্লেখ করেন, "ভারতে অবস্থানরত বিতর্কিত ওয়ার্ল্ড হিন্দু নেতা শিপন কুমার বসুর মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদ জানাতে আজ আপনাদের সামনে হাজির হয়েছি। সে একজন ব্লাকমেইলার, আন্তর্জাতিক চাঁদাবাজ। সে বিভিন্ন কৌশলে আমার সাথে যোগাযোগ করে অকথ্য ভাষায় আমার জীবননাশের হুমকি দেয় এবং বলে যে, আমি হিন্দু হয়ে কেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলাম এবং হিন্দু ধর্মকে বিতর্কিত করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষ্ণ নন্দী বলেন, 'আমি জামায়াতে ইসলামীতে থেকে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করছি। নির্বাচনের মাঠে সব ধর্মের মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর স্থানীয় বিভিন্ন রকমের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ