মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী

‘ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে হাতপাখায় ভোট দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পটুয়াখালী-৪ (কলাপাড়া, রাঙ্গাবালী ও মহিপুর থানা) আসনে হাতপাখা প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেছেন, নব্য চাঁদাবাজদের প্রতিহত করতে কোনো সংঘর্ষের প্রয়োজন নেই, নীরবে হাতপাখায় ভোট দিয়ে প্রমাণ করে দিন- জনগণ তাদের চায় না।

তিনি বলেন, লুণ্ঠনকারী, হত্যাকারী ও ধর্ষণকারীদের কর্মকাণ্ড জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। শ্রীলঙ্কায় স্বৈরশাসককে হটাতে তরুণদের ভূমিকা যেমন ছিল গুরুত্বপূর্ণ, তেমনি বাংলাদেশেও তরুণদের আন্দোলনের ফলেই বিএনপির নেতাকর্মীরা মামলা থেকে নিষ্কৃতি পেয়েছে এবং খালেদা জিয়াও কারামুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) শেষ বিকেলে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঘোষিত পটুয়াখালী-৪ আসনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুয়াকাটা পৌর ও লতাচাপলী ইউনিয়ন শাখার যৌথ আয়োজনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।