মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসীকে বাংলাদেশ খেলাফত মজলিসের শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‘ধর্ম–বর্ণ–ভিন্নমত, সবার জন্য খেলাফত’—এই ন্যায় ও ইনসাফের আদর্শ নিয়ে আজ ৮ ডিসেম্বর বাংলাদেশ খেলাফত মজলিস তার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

১৯৮৯ সালের ৮ ডিসেম্বর ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রাহ.–সহ দেশের শীর্ষ আলেম-উলামা ও দ্বীনদরদী চিন্তাবিদদের নেতৃত্বে যে যাত্রা শুরু হয়েছিল—৩৬ বছর পরও সেই চেতনাই সংগঠনের প্রেরণা ও শক্তি।

রোববার (৭ ডিসেম্বর) আমিরে মজলিস মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে দেশবাসী ও সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন—

বাংলাদেশ আজ রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চাপে ও সামাজিক সংকটে ঘেরা। শুধু সরকার বা ক্ষমতার পরিবর্তন নয়— দুর্নীতি, বৈষম্য, দারিদ্র্য, আইনশৃঙ্খলার অবনতি ও নৈতিক অবক্ষয় রোধে প্রশাসনিক, বিচারিক ও সামাজিক সংস্কার জরুরি।

নেতৃদ্বয় বলেন, দেশের সার্বিক কল্যাণের পথ হলো—ইসলামী মূল্যবোধ, সামাজিক ন্যায়, সহনশীলতা এবং সকল নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠা। পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যে ৫-দফা দাবি উত্থাপন করেছি—তা রাজনৈতিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারের ভিত্তি রূপে কাজ করবে বলে বিশ্বাস করি। একই দাবিতে সমমনা আট দল নিয়ে যুগপৎ কর্মসূচিও চলছে।

তাঁরা দেশবাসী, জুলাই বিপ্লবের সকল অংশীজন ও নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বলেন— শুধু স্লোগান নয়; সচেতনতা, সংগঠন ও গণআন্দোলনের মাধ্যমে ন্যায়ভিত্তিক পরিবর্তনের পথে এগোতে হবে।

৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা নতুন প্রত্যয়ে ঘোষণা করছি— ‘আসুন, খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলি।’

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—জনতার ঐক্য, ইসলামী আদর্শের প্রতি আস্থা ও আল্লাহর রহমতে বাংলাদেশ খুব শিগগিরই ন্যায়, ইনসাফ ও মানবিক মর্যাদাভিত্তিক একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ