নারাণগঞ্জে যুব মজলিসের নগর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল ৩টা থেকে নগরীর আলী আহম্মদ চুনকা নগর মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে ও প্রকাশনা বিভাগের সম্পাদক হাফেজ রিয়াদ হাসান এর সঞ্চালনায় নগর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুব সমাজের নৈতিক অবক্ষয়, আধুনিকতার অপব্যাখ্যা এবং ধর্মীয় মূল্যবোধ থেকে বিচ্যুতির কারণে সমাজ আজ নানা সংকটে। তরুণদের ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করতে এবং নেতৃত্বগুণ বিকাশ ঘটাতে খেলাফত যুব মজলিস কাজ করছে।