বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ইসলামী নেতারা বেশি জুলুমের শিকার : মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে ইসলামপন্থীদের এই ত্যাগ, কোরবানি, তাদের ওপর জুলুম এবং নির্যাতনের ইতিহাস মুছে ফেলে আবার যদি কেউ ’৭২-এর ধারায় ফিরিয়ে নেওয়ার পাঁয়তারা করে, তাহলে রাজপথে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক ।

শনিবার সন্ধ্যায় ফুলবাড়ী পৌর শহরের (ঢাকা মোড়) শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে এ দেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে ইসলামী সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি জুলুম এবং অন্যায়ের শিকার হয়েছেন।

এ অন্যায় ও অবিচারের মুখে ’২৪-এর গণ-অভ্যুত্থান এবং গণবিপ্লবে ইসলামী সংগঠনগুলোর নেতাকর্মীরা, এ দেশের ইসলামী রাষ্ট্রকামী জনতা বিপুল পরিমাণে অংশগ্রহণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। তাদের শাহাদাতের বিনিময়ে ’২৪-এর বিপ্লব সফলতা লাভ করেছে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় ইসলামের বাংলাদেশকে গড়ে তোলার আহ্বান জানাই। পথà