সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিকে কেন্দ্র করে আন্দোলনের মাধ্যমে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনো কিছুই তারা মেনে নেবে না।
রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন ধরে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছে। সংস্কার কমিশন যেসব বিষয় সিদ্ধান্ত নিয়েছে বা যে প্রস্তাব দিচ্ছে এর বেশিরভাগই বিএনপির ৩১ দফায় আগে থেকেই আছে। আগামী শুক্রবার (১৭ অক্টোবর) এ বিষয়ে সনদ স্বাক্ষর করা হবে। যে বিষয়গুলো একমত হয়নি, সেগুলো নির্বাচনের সময় ম্যান্ডেট নিয়ে যেতে হবে।
মির্জা ফখরুল বলেন, নতুন ধারণা পিআর নিয়ে আদৌ জনগণের ধারণা আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। সংস্কার কà