বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু। সোমবার জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ঢাকাস্থ নোয়াখালী জেলা সমিতির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বুলু বলেন, “নোয়াখালী জেলার আয়তন এখন প্রায় ২ হাজার বর্গকিলোমিটার বেড়েছে, এখানে সমুদ্রবন্দর স্থাপিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নোয়াখালীর নেতারা ছিলেন অগ্রভাগে। সিরাজুল আলম খান না থাকলে হয়তো বাংলাদেশই জন্ম নিত না। আ স ম আবদুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছেন। দেশের প্রথিতযশা সাংবাদিকদেরও অনেকের বাড়ি নোয়াখালীতে। পাকিস্তান প্রতিষ্ঠার পর প্রথম জেলা কমিটি গঠিত হয় নোয়াখালী জেলা সমিতির মাধ্যমে। বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালীতে।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় থাকাকালে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ গঠন ছà