কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, পবিত্র কোরআনের অবমাননা করে অপূর্ব পাল যে ন্যক্কারজনক, ঘৃণিত ও স্পর্শকাতর অপরাধ করেছে, তা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি দেশব্যাপী শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় সহনশীলতাকে চরমভাবে ব্যাহত করবে।
তারা আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাà