বিশেষ প্রতিনিধি
পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক একজন নেতা। এক সময় সংগঠনে বেশ সক্রিয় থাকলেও সম্প্রতি তিনি অনেকটা নিষ্ক্রিয়। সম্প্রতি রাজনীতি নিয়ে ঘরোয়া একটি আড্ডায় তিনি নিজ দলের অবস্থানের সমালোচনা করছিলেন। বলছিলেন, আমরা জীবনভর জামায়াতে ইসলামীর বিরোধিতা করে আসছি। এখন দলীয় অবস্থানের কারণে আমরা অনেকটাই জামায়াতের কাছাকাছি। আমাদের অনেকেই জামায়াতের পক্ষ নিয়ে অনলাইনে লড়াইটাও চালিয়ে যাচ্ছেন। এটা দিনশেষে আমাদের দলের জন্য ক্ষতির কারণ হবে।
ওই নেতা ব্যাখ্যা করে বলছিলেন, আমাদের সংগঠন গত কয়েক বছর ধরে তৃণমূল পর্যায়ে দ্রুত বিস্তৃতি লাভ করছে। স্থানীয় সরকার নির্বাচনে কয়েকটি সিটিতে আমরা চমকও দেখিয়েছি। এখন জামায়াতের à
