বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


নির্বাচন নিয়ে তাড়াহুড়োকারীদের স্লোগানে ভারতের সুর: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন নিয়ে যারা তাড়াহুড়ো করছে তাদের কড়া সমালোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তাদের স্লোগানে সুর রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলার মানুষের কাছে তিনটি কাজের কমিটমেন্ট করেছিলেন। সংস্কার, দৃশ্যমান বিচার এরপর জাতীয় নির্বাচন। কিন্তু বিচার দৃশ্যমান হওয়ার আগেই তিনি নির্বাচনের ঘোষণা দিলেন। কেন এবং কী কারণে এটা করলেন; দেশের মানুষ জানতে চায়। আজকে নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করছেন; তাদের স্লোগানের সঙ্গে ভারতের স