ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে খেলাফত মজলিস।
শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইবি) ভবনে মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই তালিকা চূড়ান্ত হওয়ার কথা জানান। এদিন সম্ভাব্য এমপি প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা করে খেলাফত মজলিস।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খেলাফত মজলিস মহাসচিব বলেন, সারাদেশে ২৫৬ জনকে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক পর্যায়ে মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম আগামীতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সেক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নামের তালিকা
ঢাকা বিভাগের ঢাকা-১ আসনে সিকদার মোবারক হোসেন, ঢাকা-৩ আসনে হাজী নূর হোসেন, ঢাকা